শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      
দেশজুড়ে
বিএনপি ক্ষমতায় গেলে খেলোয়াড়দের ভাতার ব্যবস্থা করা হবে: দুলু
রাজশাহী (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৫:৩৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নাটোর-০২ আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিগত বছরগুলোতে খেলাধুলাকেও রাজনৈতিক প্রভাবমুক্ত করা হয়নি। তিনি জানান, আওয়ামী লীগ সমর্থক না হলে কেউ জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে খেলায় অংশগ্রহণ করতে পারতেন না।

শনিবার (১০ জানুয়ারি) সকালে নাটোরের নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজ মাঠে আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধনী অনুষ্ঠানে দুলু এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় এলে খেলোয়ারদের জন্য ভাতা ও পেনসনের ব্যবস্থা করা হবে এবং প্রকৃত খেলোয়াড়দের মূল্যায়ন নিশ্চিত করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি নেতৃবৃন্দের পাশাপাশি খেলোয়াড় ও জেলা ক্রীড়া সংস্থার সদস্যরাও উপস্থিত ছিলেন।


কেকে/এলএ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close