শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
নির্বাচন ও গণভোটের বার্তা নিয়ে পাংশাতে ‘ভোটের গাড়ি’
পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৬:০৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‘দেশের চাবি আপনার হাতে’—প্রতিপাদ্যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরতে রাজবাড়ীর পাংশায় ভোটের গাড়ির মাধ্যমে প্রচার কার্যক্রম করা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) দেশের বিভিন্ন স্থানে চলমান কর্মসূচির অংশ হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বিকাল সাড়ে ৪টা থেকে ৫টা পর্যন্ত পৌর শহরের খাদ্যগুদাম সংলগ্ন মাইক্রোষ্ট্যান্ডে এ কার্যক্রম পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ ভোটের গাড়ির মাধ্যমে জাতীয় নির্বাচন ও গণভোট সংক্রান্ত গুরুত্বপূর্ণ ভিডিও, জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক তথ্যচিত্র এবং প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ বার্তা প্রদর্শনের মাধ্যমে ভোটাধিকার, রাষ্ট্রীয় সংস্কার ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হক, সহকারী কমিশনার (ভূমি) মো. সাদ আহ্মেদসহ স্থানীয় সাধারণ মানুষ। প্রদর্শনীতে সহজ ও আকর্ষণীয় উপস্থাপনার মাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নির্বাচন ও গণভোট সংক্রান্ত তথ্য জানতে আগ্রহ প্রকাশ করেন।

আয়োজকরা জানান, ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণে উদ্বুদ্ধ করা এবং নির্বাচন ও গণভোট সংক্রান্ত সঠিক তথ্য পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’-এর মাধ্যমে প্রত্যন্ত এলাকায়ও নাগরিকদের কাছে গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   গণভোট   পাংশা   ভোটের গাড়ি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close