রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      
দেশজুড়ে
মেঘনায় সেনাবাহিনী–প্রেসক্লাবের মতবিনিময়
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৬:০৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লার মেঘনা উপজেলায় সেনাবাহিনীর সঙ্গে মেঘনা উপজেলা প্রেসক্লাবের সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মানিকারচর সাহেরা লতিফ মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন সেনাবাহিনীর ক্যাম্পে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় ক্যাম্প কমান্ডার সাংবাদিকদের উদ্দেশে অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক, জুয়া ও চাঁদাবাজি নির্মূলের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “অপরাধ দমনের পাশাপাশি মেঘনাকে সম্পূর্ণ অপরাধমুক্ত করার যে সুযোগ তৈরি হয়েছে, তা বারবার আসে না; ভবিষ্যতেও নাও আসতে পারে। তাই এই সুযোগকে কাজে লাগিয়ে একটি নিরাপদ ও অপরাধমুক্ত মেঘনা গড়ে দিতে চান তিনি।”

এই লক্ষ্য অর্জনে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন বলে উল্লেখ করেন ক্যাম্প কমান্ডার। পাশাপাশি অপরাধ দমনে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য প্রদান এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের গুরুত্ব তুলে ধরেন তিনি। ব্যক্তিগত আক্রোশ মেটাতে মিথ্যা তথ্য দিয়ে কাউকে হয়রানি করা হলে তা সমাজের জন্য ক্ষতিকর হয়ে ওঠে বলেও সতর্ক করেন। সমাজ থেকে অপরাধ নির্মূলে গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য উল্লেখ করে দায়িত্বশীল সাংবাদিকতাই অপরাধের বিরুদ্ধে কার্যকর সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারে বলে মনে করেন তিনি।

এ সময় উপস্থিত মেঘনা উপজেলা প্রেসক্লাবের সদস্যরা সেনাবাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানান। সাংবাদিকদের পক্ষ থেকে অপরাধ দমনে তথ্যভিত্তিক ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সেনা সদস্যদের সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সেনাবাহিনী ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  মেঘনা   সেনাবাহিনী   প্রেসক্লাব   মতবিনিময়  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close