সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      
দেশজুড়ে
শ্রীপুরে ব্যাডমিন্টন খেলায় ঝগড়া থামাতে গিয়ে নিহত ১
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৬:২৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শ্রীপুরে ব্যাডমিন্টন খেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারধর ও বাকবিতণ্ডার একপর্যায়ে ছেলেকে বাঁচাতে গিয়ে সাবিনা ইয়াসমিন (৩৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

শুক্রবার (৯ জানুয়ারি) রাত ৯টা ৩০ মিনিটে উপজেলার কেওয়া পশ্চিম খণ্ড এলাকার ডলফিন বেকারীর পাশে ব্যাডমিন্টন খেলার সময় এ ঘটনা ঘটে।

নিহত সাবিনা ইয়াসমিন ওই এলাকার শওকত আলীর স্ত্রী এবং শাওন নামে এক যুবকের মা।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় কয়েকজন যুবক ডলফিন বেকারীর পাশে ব্যাডমিন্টন খেলার জন্য একটি কোর্ট তৈরি করেন। খেলা শুরুর আগে কোর্টের এক পাশের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন দেখতে পান তারা। কোর্টের পাশেই শাওনের বাড়ি হওয়ায় তার বিরুদ্ধে বৈদ্যুতিক তার ছেঁড়ার অভিযোগ ওঠে।

এ নিয়ে সুজন ও শাওনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা মারধরে রূপ নেয়। এ সময় চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে আসেন শাওনের মা সাবিনা ইয়াসমিন। ছেলেকে রক্ষা করতে গেলে প্রতিপক্ষের আঘাতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে মাওনা চৌরাস্তায় অবস্থিত আলহেরা হাসপাতালে এবং পরে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে শাওন বলেন, “আমাকে ব্যাডমিন্টন কোর্টের তার ছেঁড়ার দায়ে মিথ্যা অভিযোগ করা হয়। কথা কাটাকাটির একপর্যায়ে মারধর শুরু হলে মা আমাকে বাঁচাতে এলে তাদের আঘাতে তিনি গুরুতর আহত হন।”

নিহতের স্বামী শওকত আলী বলেন, “আমার ছেলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। সুজনের উসকানিতে হামলা চালানো হয়। স্ত্রী ছেলেকে বাঁচাতে গেলে আঘাতে তার মৃত্যু হয়।” এ ঘটনায় অভিযুক্ত সুজনের বক্তব্য পাওয়া যায়নি।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. বিজন মালাকার জানান, আহত অবস্থায় হাসপাতালে আনার পর রোগীকে মৃত ঘোষণা করা হয়।

শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন্স) সঞ্জয় সাহা জানান, ব্যাডমিন্টন খেলা নিয়ে দুই পক্ষের মারামারির সময় একজনের মা নিহত হয়েছেন। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  শ্রীপুর   ব্যাডমিন্টন খেলা   নিহত ১  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close