সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      
দেশজুড়ে
সালথায় খেলাফত মজলিসে যোগ দিলেন আ. লীগের ৫ নেতা
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৬:৩৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফরিদপুরের সালথায় খেলাফত মজলিসে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের পাঁচ নেতা।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে উপজেলার রামকান্তুপুর ইউনিয়নের বাহিরদিয়া মাদ্রাসা মাঠে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তারা। এ সময় আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন ওই পাঁচ নেতা।

সংবাদ সম্মেলনে পদত্যাগ করা নেতারা জানিয়ে দেন, তাদের সঙ্গে শতাধিক নেতাকর্মীও বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করবেন।

পদত্যাগকারী নেতারা হলেন— রামকান্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজ মোল্যা, উপজেলা শ্রমিক লীগের সহসভাপতি লুৎফর মোল্যা, উপজেলা আওয়ামী লীগের সদস্য সরোয়ার হোসেন মোল্যা, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের মাতুব্বর এবং আওয়ামী লীগ নেতা মুঞ্জুরুল ইসলাম।

এ সময় সিরাজ মোল্যা বলেন, “আমিসহ আওয়ামী লীগের ৫ নেতা ও পাঁচ শতাধিক কর্মী নিয়ে খেলাফত মজলিসের প্রার্থী শাহ মো. আকরাম আলী সাহেবের প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদানের ঘোষণা করলাম। বিনা লোভে, বিনা স্বার্থে, বিনা প্ররোচণায় ও কোন চাপের সম্মুখীন না হয়ে হুজুরের সঙ্গে কাজ করে যাব—ইনশাআল্লাহ।”

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  সালথা   খেলাফত মজলিস   আ. লীগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close