শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
টঙ্গীবাড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, আহত ৫
টঙ্গীবাড়ী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৬:৩৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৫ জনকে মারধর করে আহত করার ঘটনা ঘটেছে।

শনিবার (১০ জানুয়ারি) দুপুর ১২টা ৩০ মিনিটে উপজেলার আড়িয়ল ইউনিয়নের আপরকাটি গ্রামে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন- হানিফ ছৈয়াল (৭৫), তার স্ত্রী ফিরুজা খাতুন (৫০), শালিকা রোকেয়া বেগম (৪০), ছেলে মিজানুর রহমান (২৫) ও আলি ইমাম (১৫)। তাদের উদ্ধার করে টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী হানিফ ছৈয়াল জানান, শনিবার সকালে প্রতিপক্ষ সাগর ছৈয়ালের ছেলে সজিব ছৈয়াল (৩০) ও আশিক ছৈয়াল (২৫) ভুক্তভোগীদের জমিতে লাগানো আম ও হিজল গাছ কাটতে আসলে তারা বাধা দেন। পরে ওই সময় প্রতিপক্ষ ঘটনাস্থল থেকে চলে যায়।

হানিফ ছৈয়াল আরও জানান, দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে প্রতিপক্ষ সাগর ছৈয়ালের বড় ছেলে মাসুম ছৈয়াল ৭–৮ জন সন্ত্রাসী নিয়ে তার বাড়িতে এসে দা দিয়ে তাকে ও তার দুই ছেলেকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। তাদের রক্ষা করতে তার স্ত্রী ও বাড়িতে বেড়াতে আসা শালিকা এগিয়ে আসলে তাদেরকেও পিটিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষের লোকজন।

এ ব্যাপারে অভিযুক্ত মাসুম ছৈয়ালের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

টঙ্গীবাড়ী থানার ওসি মনিরুল হক ডাবলু বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  টঙ্গীবাড়ী   জমি নিয়ে বিরোধ   জেরে হামলা   আহত ৫  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close