শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
রংপুরে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন এনসিপি প্রার্থী
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৬:৪২ পিএম আপডেট: ১০.০১.২০২৬ ৬:৪৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে প্রচার-প্রচারণা চালাচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী আল মামুন।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল থেকে রাত পর্যন্ত তিনি গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ, বড়বিল ও আলমবিদিতর ইউনিয়নে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছেন।

এর আগে বৃহস্পতিবার গঙ্গাচড়া উপজেলার মর্ণেয়া ও লক্ষীটারী ইউনিয়নে প্রচারণা চালিয়েছেন এনসিপির এই প্রার্থী। তার নির্বাচনী এলাকা—গঙ্গাচড়া উপজেলা ও রংপুর সিটি করপোরেশনের ১ থেকে ৯ নং ওয়ার্ড—এ গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছেন তিনি।

এ বিষয়ে এনসিপির প্রার্থী আল মামুন জানান, “বাংলাদেশে যেন সব মানুষের অধিকার অক্ষুণ্ণ থাকে। বিগত সময়ের অপশাসন যেন আর দেখতে না হয়, সেজন্য আমি গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে গণজোয়ার সৃষ্টি ও জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছি।”

কেকে/ এলএ


আরও সংবাদ   বিষয়:  রংপুর   হ্যাঁ ভোট   প্রচারণা   এনসিপি প্রার্থী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close