মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
আশুলিয়ার গ্রিড উপকেন্দ্রে আগুন
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৭:৪৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঢাকার আশুলিয়ায় কবিরপুর ১৩২/৩৩ কেভি বৈদ্যুতিক গ্রিড উপকেন্দ্রের ক্যাপাসিটর ব্যাংকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ারসার্ভিসের চারটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার (১০ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে আশুলিয়ার কবিরপুর এলাকায় অবস্থিত গ্রিড উপকেন্দ্রের ক্যাপাসিটর ব্যাংক ভবনের ভেতরে এ অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ারসার্ভিস সূত্রে জানা যায়, ক্যাপাসিটর ব্যাংকের একতলা ভবনের ভেতর থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ডিইপিজেড ফায়ারসার্ভিসের দুটি ও কালিয়াকৈর ফায়ারসার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে অংশ নেয়। প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

কবিরপুর ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের ইনচার্জ সহকারী প্রকৌশলী মো. নাজিম উদ্দিন জানান, আড়াইটার দিকে ক্যাপাসিটর ব্যাংক ভবনের ভেতরে শব্দ শুনতে পাওয়া যায়। পরক্ষণেই ধোয়া দেখে নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নেভানোর চেষ্টা করা হয় এবং ফায়ারসার্ভিসে খবর দেওয়া হয়। পরে ভেতরে গিয়া দেখি ক্যাপাসিটর কক্ষের একটি রি-এক্টরে আগুন ধরেছে। এতে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে নির্দিষ্ট করে বলতে পারেননি এই কর্মকর্তা। তবে শুধুমাত্র ক্যাপাসিটর ব্যাংকের চারটা রি-এক্টরের মধ্যে শুধুমাত্র একটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি।

ফায়ারসার্ভিস জোন-৪-এর উপ-সহকারী পরিচালক মো. হাফিজুর রহমান জানান, খবর পেয়ে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে পরে জানানো হবে বলেও জানান এই কর্মকর্তা।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  আশুলিয়া   গ্রিড উপকেন্দ্র   আগুন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close