শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      
দেশজুড়ে
মোসাব্বির হত্যার প্রতিবাদে ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৮:১১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাব্বির হত্যার প্রতিবাদে এবং খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফরিদপুরে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। মিছিলটি ফরিদপুর প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে শহরের জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈকত হাসানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সদস্য সচিব মাহফুজুর রহমান সবুজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক, যুগ্ম আহ্বায়ক মামুন ফরাজী, নসরুল মাহমুদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মোসাব্বিরের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় এই হত্যাকাণ্ডের বিচার না হলে দেশে অরাজকতা আরও বাড়বে।

তারা অভিযোগ করে বলেন, একটি চিহ্নিত মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে নির্বাচন বানচালের উদ্দেশ্যে একের পর এক সহিংস কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

সমাবেশ থেকে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  মোসাব্বির হত্যা   ফরিদপুর   স্বেচ্ছাসেবক দল   বিক্ষোভ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close