রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
জোনায়েদ সাকি একজন ডায়নামিক লিডার : খালেক
‎বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৮:২৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‎সাবেক সংসদ সদস্য এম. এ. খালেক বলেছেন, “জোনায়েদ সাকি একজন ডায়নামিক লিডার, তিনি আগামীতে মন্ত্রী হবেন। তার মধ্যে মানুষকে আকৃষ্ট করার সব গুণ রয়েছে। দলের স্বার্থে আমরা তার জন্য কাজ করবো।”

‎শনিবার (১০ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের তেজখালী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের মাঠে এক সভায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তিনি একথা বলেন।
‎খালেক বলেন, “বিএনপির জন্য আমার জীবন পর্যন্ত দিতে পারি। এটা একটা আবেগ আর ভালোবাসার নাম। দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়। দলের চেয়ারম্যান তারেক রহমান আমাকে সাকির পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন। দলীয় স্বার্থে আমরা একযোটে কাজ করে যাবো।”

তিনি আরও বলেন, “দলের নেতা যখন বলে তখন সেই কথা আমি ফেলতে পারি না। আমি প্রত্যাশা করি, জোটের প্রার্থী পাস করলে আমরা ভালো থাকবো। খালেকের দরজা সব সময় সবার জন্য খোলা থাকবে।”

‎উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে বিএনপির কোনো প্রার্থী দেয়া হয়নি। আসন সমঝোতায় বিএনপি জোটের প্রার্থী জোনায়েদ সাকিকেই মনোনীত করেছে দল।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  জোনায়েদ সাকি   ডায়নামিক লিডার   খালেক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close