শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
সৈয়দপুরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৮:৩৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ও লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ার। সংগঠন দুটির উদ্যোগে ৪০০ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) সকালে শহরের সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ চত্বরে এসব কম্বল বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের বাংলাদেশ জোনের চেয়ারপার্সন ও সৈয়দপুর সরকারি কলেজের জ্যেষ্ঠ প্রভাষক লায়ন কহিনুর বেগম।

লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের সভাপতি লায়ন মো. রেজাউল হকের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক লায়ন মো. ফারুক আহমেদ, পরিচালনা পর্ষদের সভাপতি লায়ন মো. আজমল সরকার, লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের সাবেক সভাপতি লায়ন মো. আতাহার হোসেন বাদশা, সদস্য বীর মুক্তিযোদ্ধা লায়ন মো. মির্জা সালাহউদ্দিন বেগমসহ অন্যরা।

এ সময় লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের সভাপতি লায়ন মো. রেজাউল হক জানান, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শীত মৌসুমে অসহায় মানুষের কষ্ট লাঘবে ৪০০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  সৈয়দপুর   শীতার্ত   কম্বল বিতরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close