শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
চাটখিলে খালেদা জিয়ার স্মরণে দোয়া ও শিক্ষার্থীদের স্কুল ব্যাগ বিতরণ
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৮:৪৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নোয়াখালীর চাটখিলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল এবং বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ হিসেবে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) সকালে উপজেলার সোমপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া মাহফিল ও স্কুল ব্যাগ বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

এ সময় তিনি খালেদা জিয়ার ত্যাগ ও তিতিক্ষার নানা দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন।

সমাজসেবক মৌসুমী জেরিন সোনিয়ার সভাপতিত্বে এবং বাবলু ও ইকবাল হাসান মাহমুদের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফ, ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ খোকন, নুর কবির, মনিরুল আলম চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  চাটখিল   খালেদা জিয়া   দোয়া  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close