শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
হাতিয়ায় রোলার চাপায় শিশু শিক্ষার্থীর মৃত্যু
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৯:০৭ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

নোয়াখালীর হাতিয়ায় সড়ক নির্মাণকাজে ব্যবহৃত রোলারের চাপায় মো. আজিম নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আজিম পশ্চিম বেজুগালিয়া গ্রামের কৃষক বেলাল উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে সড়ক নির্মাণকাজ চলছিল এবং দুপুরের পর ছোট্ট আজিম কৌতূহলবশত রোলারটি দেখতে গেলে অসতর্কতায় তার একটি পা রোলারের ভেতরে ঢুকে যায়। দ্রুত ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা বেলাল উদ্দিন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “চালক নতুন—সকালে আমি নিজেই বলেছিলাম এটা ঘনবসতিপূর্ণ এলাকা, সাবধানে কাজ করতে। আমার কথা শুনলে আজ আমার ছেলেটা বেঁচে থাকত। আমি শুধু আমার সন্তানের মৃত্যুর সুষ্ঠু বিচার চাই।”

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের পরিবারের সঙ্গে কথা বলেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। উপজেলা প্রশাসন ও পৌরসভা নিহত শিশুর পরিবারের পাশে থাকবে। যেকোনো প্রয়োজনে পরিবারটি আমাদের সহযোগিতা পাবে।”

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  হাতিয়া   শিক্ষার্থীর মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close