সোমবার, ২৪ আগস্ট ২০২৬,
৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
শিরোনাম: জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী       মালয়েশিয়া শ্রমবাজার ২৫ এজেন্সিতে সীমিত করার খবরে বায়রার উদ্বেগ      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      ভূরুঙ্গামারীতে গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা      পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন      বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      
জাতীয়
জিন্দাপার্ক সংলগ্ন এলাকাবাসীর সঙ্গে রাজউক চেয়ারম্যানের মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ১০:০৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন পূর্বাচলের জিন্দাপার্কে পার্ক ব্যবস্থাপনা ও সার্বিক উন্নয়ন নিয়ে স্থানীয় অধিবাসীদের সঙ্গে দিনব্যাপী এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) সকালে পূর্বাচল জিন্দাপার্কে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।

সভায় জিন্দাপার্ক সংলগ্ন এলাকার বাসিন্দারা তাদের বিভিন্ন মতামত, সুবিধা-অসুবিধার কথা তুলে ধরেন। রাজউক চেয়ারম্যান মনোযোগ সহকারে সেসব মতামত গ্রহণ করেন এবং পূর্বাচলসহ সংশ্লিষ্ট এলাকার ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।

মতবিনিময় শেষে রাজউক চেয়ারম্যান ও তার সঙ্গে থাকা পরিদর্শক দল জিন্দাপার্কের অভ্যন্তরে অবস্থিত বিভিন্ন স্থাপনা ও নির্মাণাধীন প্রকল্প পরিদর্শন করেন। নির্মাণকাজের অগ্রগতি মূল্যায়নের পাশাপাশি একজন দক্ষ পুরকৌশলী হিসেবে তিনি নির্মাণ সংশ্লিষ্টদের ত্রুটি চিহ্নিত করে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় কারিগরি নির্দেশনা দেন এবং ভবনের গুণগত মান নিশ্চিতকরণে হাতেকলমে দিকনির্দেশনা প্রদান করেন।
 
পরিদর্শনকালে রাজউক চেয়ারম্যান বলেন, “জিন্দাপার্কের মতো একটি দর্শনার্থীবান্ধব স্থানে নির্মিত ভবনসমূহের ক্ষেত্রে নিরাপত্তা ও মানের বিষয়ে কোনো আপস করা যাবে না। প্রয়োজনে রাজউক ও পূর্ত মন্ত্রণালয় থেকে বিশেষজ্ঞ দল সরেজমিন পরিদর্শনের মাধ্যমে প্রয়োজনীয় কারিগরি সহায়তা ও দিকনির্দেশনা দেবে।”

মতবিনিময়সভায় আরও উপস্থিত ছিলেন রাজউকের সদস্য (এস্টেট ও ভূমি), সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ), সদস্য (উন্নয়ন), প্রধান প্রকৌশলী, প্রধান নগর স্থপতি, পরিচালক পর্যায়ের কর্মকর্তারাসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

এ মতবিনিময় সভা পূর্বাচল ও জিন্দাপার্কের পরিকল্পিত ও টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  জিন্দাপার্ক   রাজউক চেয়ারম্যান   মতবিনিময়  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close