শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      
দেশজুড়ে
পঞ্চগড়ে অবৈধ বালু-পাথর উত্তোলনে প্রশাসনের অভিযান
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ১০:১৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কৃষিজমি ধ্বংস করে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় দেবনগড় ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু।

জানা যায়, অভিযানের সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে উত্তোলনকারীরা পালিয়ে যায়। তবে অভিযানকালে একটি অবৈধ মোডিফাইড ড্রেজার মেশিন, একটি পাম্প, পাইপসহ অন্যান্য আনুষঙ্গিক মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।

অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস.এম. আকাশ, দেবনগড় ইউপি চেয়ারম্যান সোলেমান আলর, ইউপি সদস্য, গ্রাম পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু জানান, ঘটনাস্থলে সংশ্লিষ্ট অবৈধ মেশিনের মালিক উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য তেঁতুলিয়া মডেল থানা পুলিশকে নির্দেশনা প্রদান করা হয়েছে। এছাড়া জনস্বার্থে পরিবেশ ও কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  পঞ্চগড়   প্রশাসন   অভিযান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close