শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      
দেশজুড়ে
ফটিকছড়িতে দুর্বৃত্তের গুলিতে নিহত ১
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ১০:২২ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

চট্টগ্রামের ফটিকছড়িতে দুর্বৃত্তের গুলিতে জামাল নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নাছির নামে আরও একজন আহত হয়েছেন।

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার শাহনগর এলাকার দিঘীর পাড়ে এ ঘটনাটি ঘটে। তবে হামলার কারণ বা দোষীদের পরিচয় এখনও জানা যায়নি।

নিহত জামাল প্রকাশ শাহনগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বশরত আলী মিস্ত্রির বাড়ির বাসিন্দা মো. ইউচুপের ছেলে। আহত নাছিরও একই এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, জামাল ও নাছির ইসলামীয়া বাজার থেকে হেঁটে দিঘীর পাড়ে দাঁড়িয়ে ছিলেন। তখন পিছন দিক থেকে মোটরসাইকেলযোগে আসা দুইজন দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই জামাল নিহত হন। আহত নাছিরকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) কাজী মো. তারেক আজিজ বলেন, “লেলাং এলাকায় দুইজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। একজনের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। অপরজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর পুলিশ এলাকায় অভিযান চালাচ্ছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।”

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  ফটিকছড়ি   দুর্বৃত্ত   গুলি   নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close