শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
সোনাইমুড়ীতে অস্ত্রসহ ১৬ মামলার আসামি গ্রেপ্তার
সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ১১:০১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সোনাইমুড়ীতে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও ১৬ মামলার এজাহারনামীয় আসামি মো. আজাদ (প্রকাঃ) ইয়াবা আজাদকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে সোনাইমুড়ী থানা পুলিশ।

শনিবার (১০ জানুয়ারি) সোনাইমুড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গতকাল (১০ জানুয়ারি) শুক্রবার গভীর রাতে ৮নং সোনাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড পশ্চিম দৌলতপুর বারুল সীমান্ত এলাকা পালপাড়া ভাঙ্গা ব্রিজের ওপর থেকে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা আজাদকে গ্রেপ্তার করে সোনাইমুড়ী থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ১টি দেশীয় এলজি উদ্ধার করা হয়। 

এসআই সুবাস পাল সাংবাদিকদের জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তি বিভিন্ন অপরাধে দীর্ঘদিন ধরে পুলিশের তালিকাভুক্ত পলাতক আসামি ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোনাইমুড়ি থানা পুলিশের এসআই কামরুল হাছান, এএসআই জাহাঙ্গীর আলম, নাসির উদ্দিন, ইয়াকুব আলীসহ একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে চলন্ত সিএনজি থেকে আটক করে। তিনি লক্ষ্মীপুর জেলার দত্তপাড়া ইউনিয়নে করিম উদ্দিন মোল্লা বাড়ির সোহাগ মোল্লার ছেলে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে হত্যা চেষ্টা, অস্ত্র মামলা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ মোট ১৬টি মামলা বিচারাধীন রয়েছে। গ্রেপ্তরকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে শনিবার (১০ জানুয়ারি) বেলা ১২টায় আদালতে সোপর্দ করা হয়।

কেকে/এজে


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close