শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
খাগড়াছড়িতে জাতীয় পার্টির নেতাকর্মীদের বিএনপিতে যোগদান
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ৮:২৬ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

খাগড়াছড়িতে জাতীয় পার্টির পদধারীসহ ৬১ জন নেতাকর্মী এবং কয়েকজন জামায়াত সমর্থক বিএনপিতে যোগদান করেছেন।

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় জেলা সদরের কলাবাগানস্থ “বৈঠক” হলরুমে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তারা বিএনপিতে যোগদান করেন। পরে ফুল দিয়ে তাদের বরণ করে নেন বিএনপির নেতাকর্মীরা।

যোগদানকারীদের মধ্যে দিঘীনালা উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি মো. চান মিয়া, সহসভাপতি খলিলুর রহমান, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, ৩ নম্বর ওয়ার্ড সভাপতি আজিজ কবিরাজসহ ৬১ জন নেতাকর্মী এবং কয়েকজন জামায়াত সমর্থক রয়েছেন।

বিএনপির উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত হয়ে আগামীর পথচলার প্রত্যয় ব্যক্ত করে সদ্য যোগদানকারী জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি মো. চান মিয়া বলেন, “ভবিষ্যতে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণাসহ সকল কর্মকাণ্ডে অংশ নেবেন এবং সব সময় বিএনপির পক্ষে কাজ করবেন বলে তিনি প্রতিশ্রুতি দেন।”

অপরদিকে, বেগম খালেদা জিয়ার আত্মত্যাগ ও তার যোগ্য উত্তরসূরি দলের বর্তমান চেয়ারম্যান তারেক রহমানকে ভালোবেসে বিএনপিতে যোগদান করায় সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানান বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  খাগড়াছড়ি   জাতীয় পার্টি   বিএনপিতে যোগদান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close