শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
রাজনীতি
আরেকবার চেষ্টা করে দেখি: মাহফুজ আলম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ৯:০৯ এএম আপডেট: ১১.০১.২০২৬ ১০:০২ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা এবং বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার লক্ষ্যে আবারও উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম।

শনিবার (১০ জানুয়ারি) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

পোস্টে মাহফুজ আলম বলেন, “আরেকবার চেষ্টা করে দেখি। নতুনভাবে কিছু করার কথা বলার পর গত দুই সপ্তাহে কয়েকশ' ছাত্র ও নাগরিকদের সাথে কথা হয়েছে, যারা নূতন রাজনৈতিক বন্দোবস্ত ও বিকল্প রাজনৈতিক শক্তির ব্যপারে একসময় আশাবাদী ছিলেন। যাদের সাথেই কথা হয়েছে তাদের মধ্যে একধরণের হতাশা ও আস্থাহীনতা দেখেছি। কিন্তু, কথা শেষে আমরা এ সিদ্ধান্তে এসেছি যে, আমরা সবাই আরেকবার চেষ্টা করে দেখতে চাই।”

তিনি বলেন, “আপনারা যারা বৈষম্যহীন ব্যবস্থা, মানবাধিকার, ন্যায়বিচার ও নূতন আর্থ-রাজনৈতিক বন্দোবস্তে বিশ্বাসী, দ্বি-দলীয় (এবারে জোট) কাঠামো নিয়ে অনাগ্রহী, তদুপরি আদর্শিকভাবে আপোসহীন এবং পলিসি-বেইজড রাজনীতি প্রত্যাশা করেন, তারা আশা করি যোগাযোগ করবেন।”

মাহফুজ আলম জানান, “আমরা আপনাদের ক্ষোভ, হতাশা, অপ্রাপ্তি যেমন শুনতে চাই, তেমনি আমাদের দিক থেকে হওয়া ব্যক্তিগত ও সামষ্ঠিক ভুল, বাস্তব সঙ্কট ও কমতিগুলো নিয়েও কথা বলতে চাই। গত দেড় বছরের পর্যালোচনা শেষে আমরা কিভাবে নতুন করে শুরু করতে পারি, সে সম্ভাবনা নিয়ে আলোচনা করতে চাই।”

এ লক্ষ্যে আগ্রহী নাগরিকদের নিজেদের মতামত ও প্রশ্ন ই-মেইলের মাধ্যমে পাঠাতে অনুরোধ জানিয়ে একটি ই-মেইল ঠিকানাও শেয়ার করেন মাহফুজ আলম। পোস্টের শেষে তিনি লেখেন, “উই নিড ফ্রেশ ব্লাড। উই নিড নিউ পিপল উইথ হায়ার আইডিয়ালস অ্যান্ড লং-টার্ম কমিটমেন্ট।”

কেকে/এলএ





আরও সংবাদ   বিষয়:  মাহফুজ আলম   রাজনীতি  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close