শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
টঙ্গীবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৬টি ঘর পুড়ে ছাই
টঙ্গীবাড়ী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ১০:৫৬ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি বসতঘর ও ঘরে থাকা মালামাল পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) ভোর আনুমানিক ৫টা ১৫ মিনিটে উপজেলার কাইচ মালধা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফজরের নামাজের আজান দেওয়ার উদ্দেশ্যে মসজিদে গেলে কাইচ মালধা জামে মসজিদের ইমাম মাওলানা আবুল কালাম প্রথমে আগুন দেখতে পান। পরে তিনি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসীকে সতর্ক করেন।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন এবং টঙ্গীবাড়ী ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে পরিস্থিতি জটিল হওয়ায় সিরাজদিখান ফায়ার সার্ভিসকে সহায়তার জন্য ডাকা হয়। পরে টঙ্গীবাড়ী ও সিরাজদিখান ফায়ার সার্ভিসের দুটি ইউনিট যৌথভাবে কাজ করে সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এ ঘটনায় ক্ষতিগ্রস্তরা হলেন— আলী হোসেন (৪০), জামাল হাওলাদার (৫০), শাহ আলম হাওলাদার (৬০), শাহান শাহ হাওলাদার (৪৮), কাইয়ুম হাওলাদার (৬০) ও আমান হোসেন (৪৫)। তারা সবাই কাইচ মালধা এলাকার বাসিন্দা।

অগ্নিকাণ্ডে ছয়টি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে এবং ঘরে থাকা আসবাবপত্র, নগদ টাকা ও অন্যান্য প্রয়োজনীয় মালামাল ভস্মীভূত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  টঙ্গীবাড়ী   ভয়াবহ অগ্নিকাণ্ড   ঘর পুড়ে ছাই  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close