শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
বকশীগঞ্জে নাশকতার মামলায় যুবলীগ নেতা আটক
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ১১:০৩ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে নাশকতার মামলায় শাহীন মিয়া (৩৮) নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে বকশীগঞ্জ থানা পুলিশ।

শাহীন মিয়া বকশীগঞ্জ পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শনিবার (১০ জানুয়ারি) রাত ৯টার দিকে বকশীগঞ্জের পুরাতন গরুহাটি এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গত বছরের ২০ নভেম্বর বকশীগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক শাহরিয়ার আহমেদ সুমন বাদী হয়ে ৩৫৯ জনের নামে একটি নাশকতার মামলা দায়ের করেন। ওই মামলায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছিল।

শনিবার রাতে পুলিশের অভিযানে যুবলীগ নেতা শাহীন মিয়াকেও আটক করা হয়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন জানিয়েছেন, যুবলীগ নেতা শাহীনকে আটক করার পর আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বকশীগঞ্জ   নাশকতা   মামলা   যুবলীগ নেতা   আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close