শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
মিয়ানমার থেকে আসা গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ১১:৪৯ এএম আপডেট: ১১.০১.২০২৬ ৩:২৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মিয়ানমারের অভ্যন্তরে দেশটির দুই বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে চলা সংঘাতের জেরে ছোড়া গুলিতে টেকনাফের হোয়াইক্যংয়ে এক শিশু গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) সকাল ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়ক সংলগ্ন তেচ্ছিব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে।

গুরুতর আহত আফনান ওরফে পুতুনি (১২) ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মোহাম্মদ জসিমের মেয়ে। সে লম্বাবিল হাজি মোহাম্মদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।

প্রথমে পুলিশের পক্ষ থেকে শিশুটি মারা গেছে বলা হলেও দুপুর আড়াইটায় গণমাধ্যমকে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, উদ্ধুদ্ধ পরিস্থিতিতে সবাই মনে করেছে শিশুটা মারা গেছে, কিন্তু তা সঠিক নয়। কুতুপালং হাসপাতাল থেকে তাকে মুমূর্ষু অবস্থায় কক্সবাজারে প্রেরণ করা হয়। এখন সেখান থেকে চট্টগ্রাম পাঠানো হয়েছে। তবে শিশুটির অবস্থা আশঙ্কাজনক।

আফনানের বাবা জসিম বলেন, আমার মেয়েটা নাস্তা দিতে গিয়েছিল দোকানে, হঠাৎ তার কানে গুলি এসে লাগে। পরে হাসপাতালে নিয়ে গেছে লোকজন, জানি না কি অবস্থায় আছে সে। এখন পুলিশ জানাল তাকে চট্টগ্রাম প্রেরণ করা হয়েছে।

শিশু আফনান গুলিবিদ্ধ হওয়ার খবর ছড়িয়ে পড়লে মহাসড়ক অবরোধ করে স্থানীয় জনতা। পরে সেনাবাহিনী ও স্থানীয় নেতাদের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়েছে।

উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য ও বিএনপি মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী বলেন, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ শুরু করছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন। জনগণ অবরোধ তুলে নিয়েছে, আমরা চাই না ওপারে ঘটনায় এপারে কোনো বাংলাদেশি ক্ষতিগ্রস্ত হোক।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  মিয়ানমার   গুলি   টেকনাফ   গুলিবিদ্ধ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close