শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
হাটহাজারীতে বিল্ডিংয়ের কেয়ার টেকারকে ছুরিকাঘাতে হত্যা
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ১২:৪৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

হাটহাজারীতে বিল্ডিংয়ের কেয়ার টেকার মাহবুব আলম (৩৬) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (১১ জানুয়ারি) ভোর রাত আনুমানিক চারটার দিকে হাটহাজারী পৌরসভার কলাবাগান এলাকার এ ঘটনা ঘটে।

নিহত মাহবুব আলম পৌরসভার ৩নং ওয়াডস্থ আজিমপাড়া এলাকার হাফেজ আবদুল খালেক বাড়ীর মৃত আবদুল নবীর পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, ভিকটিম মাহবুব আলম পেশায় একজন মাইক্রোবাস চালক ছিলেন। তবে পাশাপাশি তিনি ওই এলাকার আলাউল হল নামের একটি বিল্ডিংয়ের দেখাশুনার কাজে নিয়োজিত ছিলেন। ঘটনারদিন ভোর রাতের দিকে ৩/৪ জন দুর্বৃত্ত উল্লেখিত কলাবাগান এলাকার গিয়ে ভিকটিম মাহবুব আলমের সাথে বাকবিতন্ডায় জড়ায়, এক পর্যায়ে তারা মাহবুব আলমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় তার আত্নচিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে গুরুতর আহত মাহবুবকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। 

খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতের বাড়িতে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেন এবং ময়নাতদন্তের জন্য লাশটি চমেক হাসপাতাল মর্গে প্রেরনে কাজ করে যাচ্ছে পুলিশ। 

এদিকে মাহবুব আলমের নিহতের খবর ছড়িয়ে পড়লে তার সহকর্মী মাইক্রোবাস চালক সমিতির নেতাকর্মীরা এ হত্যাকাণ্ডের প্রতিবাদ ও খুনিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কের কলাতল এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন, এসময় অন্তত ২০ মিনিট যান চলাচল বন্ধ ছিলো। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে দেয়।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ মাঠে কাজ করছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close