শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      
দেশজুড়ে
সিরাজগঞ্জে সাংবাদিকের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ১২:৫০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

প্রায় ২ সপ্তাহ ধরে সিরাজগঞ্জ পৌরসভার দিয়ারধানগড়া-ভাঙ্গাবাড়ী মহল্লায় বিরোধের জের ধরে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্নার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১০ জানুয়ারি) রাত ৯টার দিকে সিরাজগঞ্জ শহরের এসবি ফজলুল হক রোডে তার নিজ বাসভবনে দুই মহল্লার সংঘর্ষেল সময় এই হামলার ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে একটি মোটরসাইকেলে তিনজন যুবক শরীফুল ইসলাম ইন্নার বাড়ির সামনে এসে দুটি পেট্রল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। পেট্রল বোমার বিস্ফোরণে বাড়িতে আগুন লাগলে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা দ্রুত পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কেউ দগ্ধ হয়নি।

শরীফুল ইসলাম ইন্না সিরাজগঞ্জ প্রেসক্লারে সাধারণ সম্পাদক ও এনটিভি ও দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক শরীফুল ইসলাম ইন্না বলেন, দীর্ঘদিন ধরে দিয়ারধানগড়া ও ভাঙ্গাবাড়ি মহল্লায় মারামারি চলছে। গতকাল থানায় বসে মীমাংসা করা হয়েছিল। আমার বাসা দুই এলাকার বর্ডারে। ওদের মূল লক্ষ্য আমার বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেবে। গতকাল রাতে তিনটি মোটসাইকেলে ৬ জন এসে দুইটা পেট্রোল নিক্ষেপ করেছে৷ সামনের আরও দুইটা বাড়িতেও পেট্রোল বোমা নিক্ষেপ করেছে তরা।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, বিষয়টি শোনার পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। দুর্বৃত্তদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close