শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
উদ্ধারের ২৪ ঘন্টা পর ফরিদপুরে নিষ্ক্রিয় করা হয়েছে শক্তিশালী বোমা
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ১:০২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফরিদপুরে ব্রিজের উপর থেকে উদ্ধারের ২৪ ঘন্টা পর নিষ্ক্রিয় করা হয়েছে শক্তিশালী বোমাটি।

রোববার সকাল ১০ টার দিকে ঢাকা থেকে আসা এন্টি ট্রেরিজম ইউনিট (এটিইউ) এর সদস্যরা বোমাটি নিষ্ক্রিয় করে। 

বোমাটি রিমোট নিয়ন্ত্রিত শক্তিশালী আইইডি ছিল বলে জানিয়েছে এটিইউ এর সদস্য ও পুলিশ পরিদর্শক শংকর কুমার ঘোষ।

গোয়ালচামট বিসর্জন ঘাটে কুমার নদের পাড়ে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করে বোমাটির বিষ্ফোরণ ঘটানো হয়।

এর আগে, শনিবার সকালে ফরিদপুর শহরের প্রাণকেন্দ্র আলীমুজ্জামান ব্রীজের দক্ষিণ অংশে একটি ব্যাগের মধ্যে রাখা বোমাটি উদ্ধার করে যৌথ বাহিনী । উদ্ধারের পর বোমাটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, এ ঘটনার পর থেকে শহরে নজরদারি বাড়ানো হয়েছে। কারা বোমাটি রেখেছিল সে বিষয়ে অনুসন্ধান চালাচ্ছে পুলিশ।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  বোমা   উদ্ধার   নিষ্ক্রিয়  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close