সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
জাতীয়
দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ১:১৩ পিএম আপডেট: ১১.০১.২০২৬ ১:৩০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দিন দিন বাড়ছে শহরাঞ্চলের বায়ুদূষণ, দীর্ঘদিন ধরে এই সমস্যার সামনে অসহায় ঢাকা।

রোববার (১১ জানুয়ারি) বায়ুদূষণের তালিকার শীর্ষে রয়েছে ঢাকা।

আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথমে থাকা ঢাকার স্কোর ২৩৫। বায়ুমানের এ স্কোর ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। গত শনিবার এই শহরের স্কোর ছিল ১৯৩।

২৩০ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে ভারতের দিল্লি, ২১৯ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে ভিয়েতনামের হেনোয়, ২০১ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে চীনের চেংডু। শহর তিনটির বায়ুমানের স্কোরই ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

এছাড়া ১৮৭ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে ভিয়েতনামের আরেকটি শহর হো চি মিন সিটি, ১৮৩ স্কোর নিয়ে ষষ্ঠ অবস্থানে মায়ানমারের ইয়াঙ্গুন, ১৮০ স্কোর নিয়ে সপ্তম অবস্থানে ভারতের আরেকটি শহর কলকাতা, ১৭৭ স্কোর নিয়ে অষ্টম অবস্থানে মিশরের কায়রো, ১৭৬ স্কোর নিয়ে নবম অবস্থানে সেনেগালের ডাকার আর ১৭৪ স্কোর নিয়ে দশম অবস্থানে চীনের আরেকটি শহর চংচিং। এই ছয়টি শহরের বায়ুমানে স্কোরই ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  দূষিত শহর   তালিকা   শীর্ষে ঢাকা  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close