রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে অবস্থান কর্মসূচি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ২:১৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দেশের অন্যতম বৃহৎ গ্যাসক্ষেত্রের শহর ব্রাহ্মণবাড়িয়ায় দীর্ঘদিন ধরে বাসাবাড়িতে গ্যাস সংকট। পাইপলাইনের মাধ্যমে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে সর্বস্তরের জনগণ।

রোববার (১১ জানুয়ারি) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত শহরের কাউতলি বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

‘সর্বস্তরের জনগণের, ব্যানারে আয়োজিত অবস্থান কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশ নেন। রান্নাঘরের সংকট থেকে শুরু করে দৈনন্দিন জীবনযাত্রায় ভোগান্তির কথা তুলে ধরে তারা দ্রুত সমাধানের দাবি জানান।

কর্মসূচিতে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাছির আহমেদ, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এ বি এম মুছা, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ হাফিজ উল্লাহ, ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার মুখপাত্র আরিফ বিল্লাহ এবং তরী বাংলাদেশের সদস্য সোহেল রানা ভুঁইয়াসহ আরও অনেকে।

বক্তারা বলেন, নিয়মিত বিল পরিশোধ করেও বৈধ গ্রাহকরা দিনের বেশিরভাগ সময় গ্যাস পাচ্ছেন না। বিশেষ করে শীত মৌসুমে সংকট চরমে পৌঁছেছে। গ্যাস না থাকায় সাধারণ মানুষ রান্না করতে পারছেন না, চরম দুর্ভোগে পড়েছেন।

তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থিত দেশের সবচেয়ে বড় তিতাস গ্যাস ফিল্ড থেকে দেশের বিভিন্ন অঞ্চলে গ্যাস সরবরাহ হলেও নিজ জেলার মানুষ গ্যাসবঞ্চিত। এটি চরম বৈষম্য।”

বক্তারা দ্রুত পাইপলাইনের মাধ্যমে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক রঞ্জন দে ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মো. ইশতিয়াক ভুঁইয়া ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। তারা সমস্যা সমাধানে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলে আন্দোলনকারীরা সাময়িকভাবে কর্মসূচি প্রত্যাহার করে নেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close