সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      
দেশজুড়ে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক নেতাকর্মীর ছাত্রদলে যোগদান
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ২:৩০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্রাহ্মণবাড়িয়া জেলা সংগঠক মোহাইমিনুল আজবীনসহ শতাধিক নেতাকর্মী ছাত্রদলে যোগদান করেছেন।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে তারা আনুষ্ঠানিক ভাবে জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দেন। 

বিকাল ৫টায় ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বর এলাকায় ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে এই যোগদান কার্যক্রম সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনীতি বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। তিনি নবাগত ছাত্র নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন।

অনুষ্ঠানের শুরুতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু এবং গত জুলাই মাসের গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জুলাই যোদ্ধা মোহাইমিনুল আজবীন বলেন, “আমরা আজ ছাত্রদলে যোগ দিয়েছি অনেক আশা নিয়ে। আমরা চাই দেশে একটি বাস্তব পরিবর্তন আসুক, নতুন ধারার রাজনীতি গড়ে উঠুক এবং শিক্ষিত মানুষেরা রাজনীতিতে সম্পৃক্ত হোক।”

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মহিন উদ্দিন নিঝুম বলেন, “আমরা যে চিন্তা ও আইডিয়া নিয়ে রাজপথে নেমেছিলাম, তা ছিল বৈষম্যহীন সমাজ গঠনের। মেধা ও বুদ্ধির ভিত্তিতে এগিয়ে যাওয়ার রাজনীতি আমরা বজায় রাখতে চাই।” জুলাই যোদ্ধা আশিষ ভৌমিক বলেন, “আগে ফ্যাসিবাদী শাসনামলে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর বহু হামলা ও হয়রানি হয়েছে। ভবিষ্যতে যেন আর এমন কিছু না ঘটে—এটাই আমাদের প্রত্যাশা।”

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, “তারা নিজেদের চেতনা ও অনুধাবন থেকে জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দিয়েছেন। বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়েই আজ তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। আমরা তাদের আন্তরিকভাবে স্বাগত জানাই।”

তিনি আরও বলেন, “ফ্যাসিস্টদের সবচেয়ে শক্ত ঘাঁটি ছিল ব্রাহ্মণবাড়িয়া। সেই ঘাঁটি ভেঙে জুলাই যোদ্ধারাই ব্রাহ্মণবাড়িয়াকে মুক্ত করেছে। তাদের সততা, প্রেরণা ও সাহসই নতুন বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানের প্রত্যাশার প্রতিফলন। এই বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বৈষম্যবিরোধী শতাধিক নেতাকর্মীর ছাত্রদলে যোগদান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close