শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      
দেশজুড়ে
সালথায় ইউপি সদস্য মনির গ্রেফতার
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ২:৪০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফরিদপুরের সালথায় বিশেষ অভিযানে মো. মনির মোল্যা (৪৫) নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে একাধিক মামলার ওয়ারেন্ট রয়েছে।

রোববার (১১ জানুয়ারি) দুপুরে তাকে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার হওয়া মনির মোল্যা উপজেলার গট্টি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং বালিয়া গ্রামের বাসিন্দা। তিনি উপজেলা যুবলীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, “শনিবার সন্ধ্যায় ফরিদপুর শহরে বিশেষ অভিযান চালিয়ে ইউপি সদস্য মনির মোল্যাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলার ওয়ারেন্ট রয়েছে। এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  সালথা   ইউপি সদস্য   মনির গ্রেফতার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close