সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
বগুড়া-২ আসনে মান্নার প্রার্থিতা বৈধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ৩:১৭ পিএম আপডেট: ১১.০১.২০২৬ ৩:১৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নকে বৈধ হিসেবে স্বীকৃতি দিয়েছে নির্বাচন কমিশন।

রোববার (১১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন মান্নার পক্ষে নির্বাচন কমিশনে শুনানিতে অংশ নেয়া আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

এ সময় মান্না বলেন, “আমি বিশ্বাস করতাম ষড়যন্ত্র টিকবে না। আমার বিরোধিতা করতে মবোক্রেসির ঘটনা দুঃখজনক। কিছু ছোট মিডিয়ার অন্যায় রিপোর্টের বিরোধিতা না করে পারা যায় না বলেও মন্তব্য করেন তিনি।”

তিনি আরও বলেন, “গণতন্ত্রের লড়াইয়ে ষড়যন্ত্র টিকবে না৷ অন্তর্ভুক্তিমূলক পর্যবেক্ষণের জন্য নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মান্না।”

এর আগে, বগুড়া-২ আসনের প্রার্থী মাহমুদুর রহমান মান্নার হলফনামায় নানা অসংগতি রয়েছে উল্লেখ করে তার প্রার্থিতা বাতিল করা হয়। যার মধ্যে ছিল ফৌজদারি মামলার কোনো তথ্য না দেয়া, যে এফিডেভিট দিয়েছেন তা সম্পাদনের এক দিন পর তার স্বাক্ষর করা এবং সম্পদ বিবরণীর ফরম দাখিল না করা।

তবে সেই সময়ে বগুড়া-২ আসনের প্রার্থিতা বাতিল হলেও ঢাকা-১৮ আসনে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বৈধতা পেয়েছিল।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  বগুড়া-২ আসন   মান্না   প্রার্থিতা বৈধ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close