রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
পটুয়াখালীতে হত্যার পর খালের চরে পুঁতে রাখা যুবকের লাশ উদ্ধার
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ৩:৪৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় নিখোঁজের তিন দিন পর খালের চরে পুঁতে রাখা অবস্থায় ফেরদৌস মুন্সি (৩৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১১ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের মধুখালি গ্রামের সাপুড়িয়া খালের পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত ফেরদৌস মুন্সি ওই গ্রামের রহমান মুন্সির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টায় নিজ বাড়ি থেকে অসুস্থ বাবাকে দেখতে বের হওয়ার পরই নিখোঁজ হন ফেরদৌস। পরে পরিবারের লোকজন অনেক খোঁজা-খুঁজি করেও তার সন্ধান পায়নি। রোববার সকালে সাপুড়িয়া খালের চরে স্থানীয়রা নতুন মাটি কাটার দৃশ্য দেখতে পায়। পরে সন্দেহ হলে সেখানে মাটি সরানো হলে তার লাশ দেখতে পান।

এ সময় লালনের রশি দিয়ে তার গলায় ফাঁস দেওয়া ছিল এবং পরনে শর্টপ্যান্ট ছিল।

কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সমীর সরকার জানান, মৃত ব্যক্তিকে গলায় নাইলনের রশি দিয়ে ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে। এছাড়া তার বাম হাতের বুড়ো আঙুল কাটা রয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হচ্ছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  পটুয়াখালী   যুবকের লাশ উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close