শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      
দেশজুড়ে
ধামরাইয়ে হেরোইনসহ যুবক গ্রেফতার
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ৩:৪৭ পিএম
গ্রেফতার মাদক কারবারি মো. খোরশেদ আলম। ছবি: প্রতিনিধি

গ্রেফতার মাদক কারবারি মো. খোরশেদ আলম। ছবি: প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে প্রায় ৪ লক্ষ ৭০ হাজার টাকা মূল্যের ৪৭ গ্রাম হেরোইনসহ মো. খোরশেদ আলম (৩৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ।

রোববার (১১ জানুয়ারি) বেলা ১১টায় ধামরাই থানার এস আই এস এম কাউসার সুলতানের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। 

গ্রেফতার খোরশেদ আলম নীলফামারী জেলার ডোমার থানার পূর্ব বড়াগাড়ী কৃষি কলেজ পাড়া এলাকার মৃত সরদ আলীর ছেলে। সে ধামরাই পৌরসভার কালিয়াগার এলাকার হিজরা সারুর বাসার ভাড়াটিয়া।

ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) এস এম কাউসার সুলতান জানান, আজ বেলা ১১টার দিকে  গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা আরিচা মহাসড়কের ইসলামপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মুন্নু হাইওয়ে রেস্টুরেন্টের সামনে থেকে খোরশেদ আলমকে গ্রেফতার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৪৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান বলেন, বিশেষ অভিযানে হেরোইনসহ খোরশেদ আলমকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে ধামরাই থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। 

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close