রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      
দেশজুড়ে
গণতন্ত্র পুনরুদ্ধারে সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য : বিজিএমইএ সভাপতি
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ৩:৫৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গা ২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেছেন, দেশে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারে দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার কোনো বিকল্প নেই। 

রোববার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় জীবননগর উপজেলায় তার নিজ বাসভবনে কর্মরত সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মাহমুদ হাসান খান বাবু বলেন, বিগত আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে ধ্বংস করে একদলীয় শাসন কায়েম করেছে। ভোটাধিকার হরণ, মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত করা এবং গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ আরোপের মাধ্যমে দেশকে একটি ভিন্নমতের শূন্যতার দিকে ঠেলে দেওয়া হয়েছে। এ অবস্থায় সত্য প্রকাশে সাংবাদিকদের ভূমিকা আরও সাহসী ও দৃঢ় হওয়া প্রয়োজন।

মতবিনিময় সভায় বিজিএমইএ সভাপতি তার বক্তব্য আরও বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে স্বাধীন সাংবাদিকতা, বাকস্বাধীনতা ও আইনের শাসন নিশ্চিত করা হবে। সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় দলীয়ভাবে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। মতবিনিময় সভায় চুয়াডাঙ্গা জেলার সার্বিক উন্নয়ন, জীবননগর উপজেলার জনগণের প্রত্যাশা, রাজনৈতিক সহাবস্থান এবং আগামী দিনের আন্দোলন-সংগ্রাম নিয়েও আলোচনা হয়।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বাবু খান বলেন, জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মুন্সী মাহাবুবুর রহমান বাবু, জিটিভি ও দৈনিক আমাদের সময় প্রতিনিধি আকিমুল ইসলাম, মাইটিভি ও দৈনিক সময়ের সমীকরণ প্রতিনিধি মিথুন মাহামুদ, দৈনিক মানবকণ্ঠ প্রতিনিধি সালাউদ্দীন কাজল, দৈনিক যুগান্তর প্রতিনিধি ফয়সাল মাহাতাব মানিক, এম আই মুকুল, সাংবাদিক মতিয়ার রহমান, সরজিত কর্মকার ও ফেরদৌস। 

সভায় জীবননগর উপজেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close