রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: ভূরুঙ্গামারীতে গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা      পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন      বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
লালমোহনে শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার
লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ৪:৪১ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ভোলার লালমোহন উপজেলায় সুপারি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মো. তামিম নামে ১০ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (১১ জানুয়ারি) সকালে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জনতা বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

শিশু তামিম একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কালামুল্যাহ এলাকার মো. রফিকের ছেলে। 

জানা গেছে, রোববার সকালে দাদার সঙ্গে চাল গুড়ি করতে স্থানীয় একটি রাইস মিলে যায় শিশু তামিম। সেখানে যাওয়ার পর রাইস মিল সংলগ্ন বাগানের একটি সুপারি গাছের সঙ্গে টানানো রশি নিয়ে খেলছিল সে। চাল গুড়ি করার পর তামিমের কোনো সাড়া-শব্দ না পেয়ে বাসায় চলে যান বৃদ্ধ দাদা। তবে কিছু সময় পর ওই বাগানে শিশু তামিমকে একটি সুপারি গাছের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় ঝুলে থাকতে দেখেন পাশের সড়ক দিয়ে যাওয়া এক অটোরিকশা চালক। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় আপাতত অপমৃত্যুর একটি মামলা দায়ের হয়েছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close