সোমবার, ২৪ আগস্ট ২০২৬,
৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
শিরোনাম: গিনিতে আবর্জনার স্তূপ ধসে নিহত ৩০      নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ      দেশের প্রতিটি ইউনিয়নে ‘হেলথ হাব’ চালু করা হবে: স্বাস্থ্যমন্ত্রী      দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টির আভাস      জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী       মালয়েশিয়া শ্রমবাজার ২৫ এজেন্সিতে সীমিত করার খবরে বায়রার উদ্বেগ      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      
দেশজুড়ে
বিয়ানীবাজারে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র ৪৫টি
মিজবাহ উদ্দিন, বিয়ানীবাজার (সিলেট)
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ৫:২৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সিলেট-৬ আসনের বিয়ানীবাজার উপজেলায় ৪৫টি ভোটকেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ (অতি গুরুত্বপূর্ণ) হিসেবে চিহ্নিত করেছে স্থানীয় প্রশাসন। ঝুঁকিপূর্ণ এসব কেন্দ্রে থাকবে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা।

সূত্র জানায়, অতীতে এসব কেন্দ্রে কখনো গোলযোগ হয়েছে কি না, কেন্দ্রটি কোনো প্রভাবশালী ব্যক্তির বাড়ির আশপাশে কি না, ভোটকেন্দ্রটি দুর্গম এলাকায় কি না, কেন্দ্রের চারপাশে সীমানাপ্রাচীর রয়েছে কি না বা অপরাধ করে দ্রুত পালিয়ে যাওয়ার আশঙ্কা কেমন— এসব বিবেচনায় ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করা হয়েছে। তবে নির্বাচনে সাধারণ মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে পুলিশের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার কথা বলছেন কর্মকর্তারা।

জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিয়ানীবাজার উপজেলার ৮৯টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এখানকার ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়নে ভোটগ্রহণ চলবে। সিলেট-৬ আসনের দুই উপজেলার একটি বিয়ানীবাজারের কোথাও অস্থায়ী ভোট কেন্দ্র নেই।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক বলেন, ‘আসন্ন নির্বাচনের যারা স্টেকহোল্ডার, প্রতিদ্বন্দ্বি প্রার্থী, নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যারা জড়িত থাকবেন প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিত করা হবে।’ 

তিনি আরও বলেন, ‘ভোটকেন্দ্রের দায়িত্বে যত পুলিশ ফোর্স-অফিসার থাকবেন, সবার ট্রেনিং চলছে। ট্রেনিং হচ্ছে নির্বাচনের আগে আমাদের করণীয় কি, নির্বাচনের আগের দিন, নির্বাচনের দিন ও নির্বাচনের পর সহিংসতা হলে তা মোকাবিলায় কি করা হবে, এসব বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।’

বিয়ানীবাজার উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আহসান ইকবাল জানান, নির্বাচন নির্বিঘ্ন এবং উৎসবমুখর করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। মানুষ যাতে ভয়হীন পরিবেশে ভোটকেন্দ্রে যেতে পারে, সেভাবে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার উম্মে হাবিবা মজুমদার বলেন, ‘নির্বাচনের সময় দায়িত্ব পালনে সমন্বয়ের কোনো বিকল্প নেই। আইনশৃঙ্খলা বাহিনীতে যেন ওভারল্যাপিং না হয়। প্রতিটি কেন্দ্রে গুরুত্ব দিয়ে আইনশৃঙ্খলার যাতে অবনতি না হয় এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বিয়ানীবাজার   ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close