রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
হাইকোর্টে বগুড়া-১ আসনে বিএনপি প্রার্থী কাজী রফিকুলের প্রার্থিতা বৈধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ৫:৪৫ পিএম
কাজী রফিকুল ইসলাম

কাজী রফিকুল ইসলাম

বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সাংসদ কাজী রফিকুল ইসলামের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। 

রোববার (১১ জানুয়ারি) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ শুনানি শেষে রিটটি খারিজ করেন। ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ আসনে কাজী রফিকুল ইসলামের প্রার্থী হতে আর কোনো আইনগত বাধা রইল না।

জানা গেছে, দুটি বেসরকারি ব্যাংকের ঋণ সংক্রান্ত বিষয়ে কাজী রফিকুল ইসলাম আগে উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ (স্টে অর্ডার) নিয়েছিলেন। তবে গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এক্সিম ব্যাংক কর্তৃপক্ষ ওই আদেশের বিরুদ্ধে আবেদন করলে আদালত আগের আদেশ স্থগিত করেন। রোববার চূড়ান্ত শুনানি শেষে আদালত সেই স্থগিতাদেশও খারিজ করে দেন এবং রিট আবেদন বাতিল করেন। এ সিদ্ধান্তের ফলে কাজী রফিকুল ইসলামের নির্বাচনে অংশগ্রহণের পথে আর কোনো আইনগত প্রতিবন্ধকতা রইল না।

এদিকে, আদালতের রায়ের খবর এলাকায় পৌঁছালে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উল্লাস দেখা যায়। তারা বিভিন্ন স্থানে মিছিল ও মিষ্টি বিতরণ করেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর সোনাতলা-সারিয়াকান্দি আসনে বিএনপির মনোনয়ন পান কাজী রফিকুল ইসলাম। তিনি গত ২৮ ডিসেম্বর সারিয়াকান্দি উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মিজ সুমাইয়া ফেরদৌসের কাছে তার মনোনয়নপত্র দাখিল করেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  হাইকোর্টে বগুড়া-১ আসনে বিএনপি প্রার্থী কাজী রফিকুলের প্রার্থিতা বৈধ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close