শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      
দেশজুড়ে
মাদক সমাজের জন্য অভিশাপ : সফিক
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ৫:৫৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মাদক সমাজের জন্য অভিশাপ। তাই তরুণ সমাজকে মাদক থেকে দূরে থাকতে হবে এবং এলাকাবাসীকে ঐক্যবদ্ধভাবে এলাকা মাদকমুক্ত রাখার জন্য সচেষ্ট হতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক দপ্তর সম্পাদক সফিকুর রহমান সফিক।

শনিবার (১০ জানুয়ারি) রাতে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মৈশাতুয়া ইউনিয়নের ইসলামপুর মাঠে ইসলামপুর স্পোর্টিং ক্লাব আয়োজিত প্রিমিয়ার লিগ ক্রিকেট ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর খেলোয়াড়দের যোগ্য খেলোয়াড় ও নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। একইসঙ্গে তিনি উপস্থিত ছাত্র ও যুবসমাজকে খেলাধুলার পাশাপাশি লেখাপড়ায় মনোনিবেশ করার জন্যও আহ্বান জানান।

ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৈশাতুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মো. সেলিম, জামায়াত নেতা হাফেজ শাহ আলম, বিএনপি নেতা সিদ্দিকুর রহমান, আনোয়ার হোসেন মজুমদার, মালেশিয়া প্রবাসী আবদুস সালাম মজুমদার, মনির হোসেন, কাতার প্রবাসী নুরমোহাম্মদ, টুর্নামেন্ট পরিচালনা কমিটির প্রধান বেলায়েত মজুমদারসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। এছাড়াও খেলোয়াড়, ক্রীড়াপ্রেমী ও এলাকার বিপুল সংখ্যক দর্শক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

খেলায় একতা ইয়াং স্টারকে হারিয়ে মজুমদার বাড়ি কিংস চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  মাদক   সমাজের জন্য অভিশাপ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close