শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      
দেশজুড়ে
ওসমানীনগরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে যুবক নিহত
ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ৬:০০ পিএম
শাজাহান মিয়া সৌরভ

শাজাহান মিয়া সৌরভ

সিলেটের ওসমানীনগর উপজেলায় দীর্ঘ দিনের পারিবারিক বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে শাজাহান মিয়া সৌরভ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০-১২ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় আরও একজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (১০ জানুয়ারি) বিকাল ৫টার দিকে উত্তর তিলাপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শাজাহান মিয়া সৌরভ উপজেলার ৪ নম্বর বুরুঙ্গা ইউনিয়নের উত্তর তিলাপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর তিলাপাড়ার বাসিন্দা বারিক উদ্দিন (৬৫) ও আব্দুল আজিজের (৫৫) পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। প্রায় দুই বছর আগে উত্তর তিলাপাড়া জামে মসজিদের ভূমি নিয়ে বিরোধ আরও তীব্র আকার ধারণ করে। এছাড়া দুই মাস আগে একটি জিপগাড়ি চলাচলকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক ও উত্তেজনা সৃষ্টি হয়। এসব ঘটনায় উভয় পক্ষই আদালতে পৃথক মামলা দায়ের করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন শাজাহান মিয়া সৌরভ সিলেট শহর থেকে নিজ বাড়িতে ফেরার পর প্রতিপক্ষের লোকজন তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের একপর্যায়ে সৌরভের গলার শ্বাসনালীতে ধারালো অস্ত্রের আঘাত লাগে।

পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে তিনি মারা যান। একই ঘটনায় শাকিল আহমদ নামে আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুর্শেদুল আলম ভূইয়া বলেন, ‘ঘটনার তদন্ত চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ওসমানীনগর   রক্তক্ষয়ী সংঘর্ষ   যুবক নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close