শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
আক্কেলপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ৭:১৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় পুকুরে ডুবে রুহি (২ বছর ৬ মাস) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে পৌর শহরের বিহারপুর পশ্চিম পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুহি গ্রামের রাকিবুল ইসলাম রাজের একমাত্র কন্যা সন্তান।

পরিবার সূত্রে জানা যায়, ঘটনার সময় শিশুটির মা বাড়ির সামনের কাজে ব্যস্ত ছিলেন এবং রুহি পাশে খেলছিল। এক পর্যায়ে সবার অগোচরে শিশুটি বাড়ির পাশে থাকা পুকুরে পড়ে যায়।

রুহির দাদু জানান, বাড়িতে এসে নাতনিকে দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে গিয়ে রুহিকে পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন রেজা জানান, ঘটনাটি দুর্ঘটনাজনিত হওয়ায় এবং পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  আক্কেলপুর   পুকুরে ডুবে শিশুর মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close