শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
মানিকগঞ্জে ডেল্টা জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ৭:৪৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মানিকগঞ্জ শহরের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ডেল্টা জেনারেল হাসপাতালে সিজারিয়ান অপারেশনের পর নিপা ঘোষ (২১) নামে এক প্রসূতি নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের স্বজনদের পক্ষ থেকে ভুল চিকিৎসার অভিযোগ তোলা হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।

নিহত নিপা ঘোষ মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নের চক বাস্তা গ্রামের রিপন কুমার ঘোষের স্ত্রী।

স্বজনদের দাবি, রোববার সকাল ৮টার দিকে ডেল্টা জেনারেল হাসপাতালে নিপা ঘোষের সিজারিয়ান অপারেশন করা হয়। অপারেশনটি করেন গাইনি ডা. সঞ্চিতা এবং অ্যানেস্থেসিয়া দেন ডা. আবু বক্কর সিদ্দিক। অপারেশনের পর জটিলতা দেখা দিলে দ্রুত তাকে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে গাইনি চিকিৎসক ডা. সঞ্জিতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

ডেল্টা জেনারেল হাসপাতালের চেয়ারম্যান মো. জহির রায়হান আজরুলের সঙ্গে যোগাযোগ করতে গেলে তিনি হাসপাতাল থেকে সরে পড়েন। ফলে এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, মানিকগঞ্জ জেলা সিভিল সার্জন একেএম মোফাখখারুল ইসলাম বলেন, ‘ভুল চিকিৎসায় প্রসূতি রোগীর মৃত্যুর বিষয়ে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। মৌখিক অভিযোগের ভিত্তিতে কিছু বলা সম্ভব নয়। তবে ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ঘটনাটি ঘিরে নিহতের পরিবারে শোকের মাতম চলছে এবং এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মানিকগঞ্জ   ডেল্টা জেনারেল হাসপাতাল   ভুল চিকিৎসা   প্রসূতির মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close