সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
দেশজুড়ে
বাগেরহাট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মুশফিকুরের মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা
বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ৮:১৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাগেরহাট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী এসএম মুশফিকুর রহমান মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। 

রোববার (১১ জানুয়ারি) দুপুরে বাগেরহাট প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মুশফিকুর রহমান বলেন, ‘বাগেরহাট-১ আসনে সর্বস্তরের জনগণকে জানাতে চাই, আমি আগামী সংসদ নির্বাচনে আমার মনোনয়নপত্রটি প্রত্যাহার করার সিন্ধান্ত নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘আপনারা জানেন, আমি বিগত ফ্যাসিস্ট সরকারের সময় অনুষ্ঠিত খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী হিসাবে অংশগ্রহণ করেছিলাম। দলীয় গুন্ডা বাহিনী বেষ্টিত সেই নির্বাচনে চরম দুর্নীতি এবং ভোট জালিয়াতির মাধ্যমে তৎকালীন সরকার আমার বিজয় ছিনিয়ে নেয়। জুলাই বিপ্লব পরবর্তী আমি সিটি কর্পোরেশন নির্বাচনের ব্যাপারে হাইকোর্টে রিট করি; যার প্রেক্ষিতে আদালতের রায় আমার পক্ষে আসে এবং আদালত স্বল্প সময়ের মধ্যে আমার শপথের ব্যবস্থা করতে নির্বাচন কমিশনকে আদেশ দেন।’

মুশফিকুর রহমান অভিযোগ করেন, দেশের সার্বিক পরিস্থিতি এবং জাতীয় নির্বাচন জটিলতায় নির্বাচন কমিশন সেই ব্যবস্থাটি করতে ব্যর্থ হয়। এই নির্বাচনের আপিল সংশ্লিষ্ট সময়ে আমি নির্বাচন কমিশনে যোগাযোগ করলে তারা আমাকে আশ্বস্থ করেছেন জাতীয় নির্বাচন পরবর্তী দ্রুত আমার দায়িত্বভার বুঝিয়ে দেওয়ার ব্যাপারে সচেষ্ট থাকবেন।

‘নির্বাচন কমিশনের এমন আস্থার প্রেক্ষিতে আমি জাতীয় নির্বাচন থেকে সরে দাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি আরো বলেন, ‘আমি নির্বাচন থেকে সরে দাড়াচ্ছি। আপনাদের কাছ থেকে আমাকে দূরে ঠেলে দেবেন না। আমি নির্বাচিত হই অথবা না হই, জীবনে যে অবস্থানেই থাকি আপনাদের জন্য সবসময় আমি আমার সর্বোচ্চ দিয়ে পাশে থাকার চেষ্টা করবো।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বাগেরহাট-১ আসন   স্বতন্ত্র প্রার্থী মুশফিকুর   মনোনয়নপত্র প্রত্যাহার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close