শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
নিয়ামতপুরে সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মোস্তাফিজুরের মতবিনিময়
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ৮:৫০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় সাংবাদিকদের সাথে নওগাঁ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমানের মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) বিকাল তিনটার দিকে নিয়ামতপুর উপজেলা বিএনপির কার্যালয় এ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।

উপজেলা বিএনপির সহ-সভাপতি সাজ্জাদ আলী টিটু, নিয়ামতপুর প্রেস ক্লাবের সভাপতি শাহজাহান শাজু, সিনিয়র সাংবাদিক রেজাউল ইসলাম সেলিম, সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক তৈবুর রহমান, নাজমুল হক, জাকির হোসেন, রকিবুল ইসলাম, সবুজ সরকার, আব্দুল করিম, নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদ সভায় উপস্থিত ছিলেন।

সভায় মোস্তাফিজুর রহমান ত্রয়োদশ সংসদ নির্বাচনকে গুরুত্ব দিয়ে বলেন, ‘সাংবাদিক জাতির বিবেক। আপনাদের মাধ্যমে সঠিক তথ্য আমরা পাই।’

তাই কোন পক্ষপাত না করে সঠিক সংবাদ পরিবেশের প্রতি গুরুত্ব আরোপ করেন তিনি।

শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন নিয়ামতপুর উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক বদিউজ্জামান।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নিয়ামতপুর   সাংবাদিক   বিএনপি প্রার্থী মোস্তাফিজুর   মতবিনিময়  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close