রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      
দেশজুড়ে
কিশোরগঞ্জে যুবলীগ নেতা ও ভিসা প্রতারকসহ গ্রেপ্তার সাত
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ৮:৫৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় যুবলীগ নেতা, ভিসা প্রতারক ও অনলাইন জুয়াড়িসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১০ জানুয়ারি) রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পৃথক পৃথক স্থান হতে তাদের গ্রেপ্তার করা হয়। 

রোববার (১১ জানুয়ারি) গ্রেফতারকৃতদের সাইবার নিরাপত্তা ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হল যুবলীগ নেতা হুমায়ুন কবির (৫৩)। সে কিশোরগঞ্জ সদর ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য ও দক্ষিণ রাজীব হাজীপাড়া গ্রামের শহিদুল ইসলামের পুত্র। অন্যদিকে ভিসা প্রতারণা ও অনলাইন জুয়া খেলার অপরাধে গ্রেফতারকৃতরা হল নিতাই ইউনিয়নের কাছারীপাড়া গ্রামের মোস্তাফিজার রহমানের ছেলে ভিসা প্রতারক আবু আলম (২০), একই গ্রামের আবেদ আলীর ছেলে অনলাইন জুয়ারি লাল মিয়া (২১), কিশোরগঞ্জ সদর ইউনিয়নের বাজেডুমরিয়া ডাকুপাড়া গ্রামের ওমর আলীর ছেলে বুলবুল মিয়া (৪৫), গফফার মিয়া (৩২), আইনুল হকের ছেলে মঞ্জুরুল (২২), আবুল সামাদের ছেলে সেলিম (২২)।

বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল কুদ্দুছ।

থানার এসআই কাজী রিপন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে যুবলীগ নেতা হুমায়ুনকে কিশোরগঞ্জ বাজার হতে গ্রেপ্তার করা হয়। উপজেলার সদর ইউনিয়নের বাজেডুমরিয়া ডাকুপাড়া গ্রামে অভিযান চালিয়ে চার অনলাইন জুয়াড়িকে আটক করে পুলিশ। নিতাই ইউনিয়নের কাছারীপাড়া গ্রাম হতে দুইজনকে আটক করা হয়। তাদের মোবাইল যাছাই-বাছাই করে একজনের মোবাইলে ভিসা প্রতারণা ও পাঁচজনের মোবাইলে অনলাইন জুয়া খেলার আলামত পাওয়া যায়। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কিশোরগঞ্জ   যুবলীগ নেতা   ভিসা প্রতারক   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close