শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
কাহালুতে ট্রাক চাপায় মাদরাসা শিক্ষক নিহত
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ৯:৩৫ পিএম
নিহত মুমিন হোসেন

নিহত মুমিন হোসেন

বগুড়ার কাহালু উপজেলায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী একজন মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন। 

রোববার (১১ জানুয়ারি) বিকাল সাড়ে চারটার দিকে দুর্গাপুর-রানীরহাট সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতের নাম মুমিন হোসেন (৩০)। তিনি কাহালু উপজেলার মাজগ্রাম ফাজিল মাদরাসার সহকারী মৌলভী শিক্ষক এবং মাটিহাস গ্রামের বাসিন্দা।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, মুমিন হোসেন মোটরসাইকেল যোগে মাদরাসা থেকে বাড়ি ফিরছিলেন। মালঞ্চা বাজারের অদূরে আঘোর মালঞ্চা ঈদগাহ মাঠ এলাকায় পিছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলসহ তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনার পরপরই ট্রাক রেখে চালক হেলপার পালিয়ে যান। পরে পুলিশ ট্রাকটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়।

‘নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে আইনগত প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হয়েছে।’

কেকে/এমএ 


আরও সংবাদ   বিষয়:  কাহালু   ট্রাক চাপা   মাদরাসা শিক্ষক নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close