রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
নিরীহদের নয়, অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতার করুন : সরওয়ার আলমগীর
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ৯:৪৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে চট্টগ্রামের ফটিকছড়ি আসনের বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীর বলেছেন, ‘নিরীহ মানুষকে হয়রানি নয়, অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী এখনো সঠিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না।’

রোববার (১১ জানুয়ারী) সন্ধ্যায় উপজেলা বিএনপির কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে সরওয়ার আলমগীর আরও বলেন, ‘দেশে অবৈধ অস্ত্র উদ্ধার না হওয়ায় সন্ত্রাসীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। অথচ মামলা নেই- এমন নিরীহ আওয়ামী লীগ নেতাকর্মীদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

‘ন্ত্রাসীদের সঙ্গে পুলিশের একটি অংশের গভীর সম্পর্ক রয়েছে। অতীতে দেখা গেছে, নিরীহ মানুষকে ধরে এনে চাঁদাবাজি করা হয়েছে। বিশেষ করে ৫ আগস্টের ঘটনার সময় এসব অপতৎপরতা আরও স্পষ্ট হয়েছে।’

তিনি বলেন, ‘একটি বিশেষ গোষ্ঠী পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখাচ্ছে। এমনকি নারীদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করার অভিযোগও উঠেছে, যা উদ্বেগজনক ও মানবাধিকার লঙ্ঘনের শামিল।’

আওয়ামী লীগ প্রসঙ্গে সরওয়ার আলমগীর বলেন, ‘শেখ হাসিনা তার বাবুর্চিসহ সবাইকে নিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন। কিন্তু দেশে এখনো কিছু নিরীহ আওয়ামী লীগ নেতাকর্মী রয়েছেন, যারা কোনো অন্যায় বা অপরাধে জড়িত ছিলেন না। তাদের হয়রানি করার কোনো যুক্তি নেই।’

তিনি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘যাদের বিরুদ্ধে মামলা নেই, তাদের ধরার দরকার নেই। আইনশৃঙ্খলা রক্ষা করতে হলে দ্রুত অস্ত্র উদ্ধার করতে হবে এবং প্রকৃত সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মোবারক হোসেন কাঞ্চন, শাহনেওয়াজ সেবুল, সরোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মনছুর আলম চৌধুরী, আবু আজম তালুকদার, মঈন চৌধুরী, সুজাউদ্দিন চৌধুরী এবং হান্নান চৌধুরী প্রমুখ। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নিরীহ   অস্ত্রধারী সন্ত্রাসী   গ্রেফতার   সরওয়ার আলমগীর  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close