সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      
জাতীয়
নির্বাচন-পরবর্তী নিজের পরিকল্পনা জানালেন মুহাম্মদ ইউনূস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ১০:১৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নির্বাচনের পর নিজেকে কোন কাজে নিয়োজিত করবেন, তা নিজেই জানালেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের স্ত্রী আকি আবের সঙ্গে সাক্ষাতকালে তিনি জানিয়েছেন, পরবর্তী তিনি প্রধানত তিনটি ক্ষেত্রকে অগ্রাধিকার দিয়ে কাজ করবেন—ডিজিটাল স্বাস্থ্যসেবা, তরুণদের উন্নয়ন ও উদ্যোক্তা তৈরী এবং এসডিজি সম্পর্কিত কার্যক্রম।

ইনকারেজমেন্ট অব সোশ্যাল কন্ট্রিবিউশন (সামাজিক অবদান উৎসাহিতকরণ) ফাউন্ডেশনের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে আকি আবে বর্তমানে বাংলাদেশ সফর করছেন। 

রোববার (১১ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

পরে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, ‘আকি আবে তার প্রয়াত স্বামী শিনজো আবের সাথে প্রধান উপদেষ্টার আন্তরিক সম্পর্কের কথা স্মরণ করেন। সাক্ষাতে তারা পারস্পরিক স্মৃতিচারণ করেন।’
 
ব্রিফিংয়ে জানানো হয়, 

সাক্ষাতে আকি আবে আসন্ন নির্বাচন-পরবর্তী প্রধান উপদেষ্টা কীভাবে সময় কাটাবেন, বিশেষ করে তার পরবর্তী কর্মপরিকল্পনা সম্পর্কে জানতে চান। উত্তরে মুহাম্মদ ইউনূস জানান, নির্বাচন-পরবর্তী তিনি মূলত তিনটি বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করবেন।

মুহাম্মদ ইউনূস বলেন, ‘প্রথমত ডিজিটাল স্বাস্থ্যসেবা উন্নয়নে কাজ করা হবে, যাতে দেশের নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার বাড়ে।’

পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরা যেন একটি ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে তাদের পরিবারের স্বাস্থ্যসংক্রান্ত তথ্য জানতে ও প্রয়োজনীয় পরামর্শ দিতে পারেন—সে ব্যবস্থাও গড়ে তোলার পরিকল্পনার কথা জানান তিনি।

দ্বিতীয়ত, তরুণদের উন্নয়ন ও তরুণ উদ্যোক্তা তৈরির কার্যক্রম আগের মতোই অব্যাহত থাকবে বলে জানান মুহাম্মদ ইউনূস। তৃতীয়ত, এসডিজি সংশ্লিষ্ট কার্যক্রমও তিনি ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার কথা বলেন।

আবুল কালাম আজাদ জানান, আগামী মার্চের তৃতীয় সপ্তাহে সাসাকাওয়া ফাউন্ডেশনের আমন্ত্রণে জাপান সফরে যাওয়ার কথা জানিয়েছেন মুহাম্মদ ইউনূস। সফরকালে সামুদ্রিক গবেষণা ও ওশান রিসার্চসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সাথে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হবে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নির্বাচন-পরবর্তী   পরিকল্পনা   মুহাম্মদ ইউনূস  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close