শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
নীলফামারীতে বিএনপিতে যোগ দিলেন ইউনিয়ন পরিষদের সাবেক তিন চেয়ারম্যান
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ১০:৫৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগ দিয়েছেন নীলফামারীর সাবেক তিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। 

রোববার (১১ জানুয়ারি) রাত নয়টার দিকে জেলা বিএনপি কার্যালয়ে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (এ্যাব) আহবায়ক ও নীলফামারী-২ আসনে বিএনপির প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের হাতে ফুলের তোড়া উপহার দিয়ে বিএনপিতে যোগ দেন তারা। 

যোগদানকারী তিন সাবেক জনপ্রতিনিধি হলেন সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের আসাফুদদৌলা খোকন, কুন্দপুকুর ইউনিয়নের শাহজাহান আলী চৌধুরী ও চড়াইখোলা ইউনিয়নের মোশাররফ হোসেন বসুনিয়া মানিক। 

শাহজাহান আলী চৌধুরী বলেন, ‘বিএনপির মত একটি বড় দলে যোগদান করতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। 
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশে আসার পর তার প্রতি মানুষের যে আস্থা ভালোবাসা সেটি অহংকার করার মত। আমি সেই দলে যোগ দিয়েছি। আগামীকাল থেকে আমি আমার ইউনিয়নের প্রতিটি এলাকায় গিয়ে ধানের শীষে ভোট দেয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানানো।’

শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, ‘আমি তৃণমুলে গিয়ে মানুষের যে অভুতপূর্ব সাড়া পেয়েছি, এ জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

‘একজন এমপি শুধু দলের নয় সব মানুষের। সবাই মিলে নীলফামারীকে এগিয়ে নিয়ে যেতে চাই।’
 
পরে যোগদানকারী তিন সাবেক চেয়ারম্যানকে মিষ্টিমুখ করান তুহিন। 

জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক ও সদস্য সচিব এএইচএম সাইফুল্লাহ রুবেল, যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ ও মোস্তফা হক প্রধান বাচ্চু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহুরুল আলম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নীলফামারীm বিএনপিতে যোগ   ইউনিয়ন পরিষদ   সাবেক চেয়ারম্যান   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close