রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
রাজশাহীতে মাদকসহ দুই মাদককারবারি গ্রেফতার
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ১১:৪৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজশাহী নগরীর পবা ও চন্দ্রিমা থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে।

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টা থেকে রাত পৌনে ৯টা পর্যন্ত পৃথক পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ৪৪ পিস ইয়াবা ও ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো : মোসা. কুলসুম বেগম (২২) ও মো. আরিফ (৩৫)।

রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মো. গাজিউর রহমান, পিপিএম।

তিনি জানান, শনিবার সন্ধ্যা পৌনে ৭টায় ৪৪ পিস ইয়াবা ট্যাবলেট কুলসুম বেগমকে তার বসতবাড়ি থেকে গ্রেফতার করেন, পবা থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিনের নেতৃত্বে এসআই মো. আনোয়ার হোসেন ও সঙ্গীয় ফোর্স। তবে তার স্বামী মো. সুমন পালিয়ে যায়।

একই দিন রাত পৌনে ৯টায় নগরীর চন্দ্রিমা থানার খড়খড়ি বাজার এলাকা থেকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. আরিফকে গ্রেফতার করেন, চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলামের নেতৃত্বে এসআই আলাল হুসাইন ও সঙ্গীয় ফোর্স।  

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা মাদক বিক্রির উদ্দেশ্যে এসব মাদকদ্রব্য নিজেদের কাছে রাখার কথা স্বীকার করেছে। এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

রোববার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  রাজশাহী   মাদক   গ্রেফতার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close