সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
কালিগঞ্জের ২৭ জন ইউপি সদস্যের বিএনপিতে যোগদান
আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ১:০৮ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লালমনিরহাট কালিগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নের আ.লীগসহ বিভিন্ন দলের ২৭ জন ইউপি সদস্য ও সদস্যাগণ  বিএনপিতে যোগদান করেন।

রোববার (১১ জানুয়ারী) রাতে উপজেলার চাপারহাটে জেলা বিএনপি সহ-সভাপতি ও আদিতমারী-কালিগঞ্জ আসনের বিএনপি প্রার্থী রোকন উদ্দিন বাবুলের বাসভবনে তার হাতে ধানের শীষ প্রতীক ও ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলার বিএনপি সিনিয়র যুগ্ন আহ্বায়ক বিধান চন্দ্র, যুগ্ন আহ্বায়ক প্রভাষক সামসুজ্জামান সবুজ ও ভোটমারী ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন সরকার প্রমূখ। 

যোগদান অনুষ্ঠানে বিএনপি প্রার্থী রোকন উদ্দিন বাবুল বলেন, ‘বিএনপি হল একটি জনপ্রিয় এবং উন্নয়নমুখী দল। কথা নয় কাজে বিশ্বাসী, যখনি ক্ষমতায় আসে তারা এদেশের জনগনের ভাগ্যে উন্নয়নে কাজ করে থাকে। আজ সারাদেশে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। এজন্য মানুষ বুঝে শুনে এ দলের পতাকা তলে আসতে শুরু করেছে। 

এসময় তিনি আরও বলেন, ‘আপনারা যেহেতু জনপ্রতিনিধি, আমি যদি আল্লাহর রহমতে নির্বাচিত হই তাহলে আপনাদের কাজের অভিজ্ঞতা নিয়ে একসাথে কাজ করে দুই উপজেলাকে রোল মডেলে পরিনত করব।’ 

তাই এলাকায় গিয়ে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ মার্কার পক্ষে কাজ করতে আহ্বান জানান।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  কালিগঞ্জ   ইউপি সদস্য   বিএনপি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close