রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      
দেশজুড়ে
বান্দরবানে বৈষম্যবিরোধীর আংশিক কমিটি ঘোষণা
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ১:৩৪ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বান্দরবানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

এতে কমিটির আহ্বায়ক আসিফ ইকবাল, সদস্য সচিব আরমানুল ইসলাম নয়ন ও মুখ্য সংগঠক হিসেবে রিকান্ত ত্রিপুরাকে ঘোষণা করা হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ, সাংগঠনিক সম্পাদক মাঈনুল ইসলাম এবং মূখ্য সমন্বয়ক হাসিব আল ইসলামের স্বাক্ষরিত এক চিঠিতে আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

আহ্বায়ক কমিটির পূর্ণাঙ্গ তালিকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে সন্ধ্যায় প্রকাশ করা হয়।

আহ্বায়ক কমিটির অন্যরা হলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ মাশরুর জিসান, যুগ্ম আহ্বায়ক মিজবাহ উদ্দীন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. শরীফ, যুগ্ম সদস্য সচিব ওমর ফারুক হৃদয়, আরফাতুল ইসলাম সংগঠকসহ প্রমুখ।

নবগঠিত কমিটির আহ্বায়ক আসিফ ইকবাল বলেন, ‘জুলাই ২৪ এর চেতনা আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে। বৈষম্যহীন সমাজ গঠনে আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ। ফ্যাসিস মুক্ত বাংলাদেশ গড়তে কাজ করবো। ছাত্রদের অধিকার রক্ষা ও দেশের স্বার্থরক্ষায় আমরা সব সময় ঐক্যবদ্ধ আছি।’

তিনি আরো বলেন, ‘নতুন কমিটির সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করবো, এছাড়া শহীদদের রেখে যাওয়া অসমাপ্ত ও অসম্পূর্ণ কাজ করতে সবসময় চেষ্টা করবো। বান্দরবানকে  ফ্যাসিস্ট মুক্ত রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো। বান্দরবানের মানুষের সব রকমের বিপদে-আপদে পাশে দাঁড়াবো।’

কেকে/বি 


আরও সংবাদ   বিষয়:  বান্দরবান   বৈষম্যবিরোধী   কমিটি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close